ভারতের কিশোর প্রতিভা বৈভব সূর্যवंশী মঙ্গলবার, ২ ডিসেম্বর এমন এক কীর্তি গড়লেন, যা ক্রিকেট ইতিহাসে আগে কেউ করতে পারেননি। মাত্র ১৪ বছর বয়সে বিশ্বে প্রথম কিশোর হিসেবে তিনটি টি২০ সেঞ্চুরির মালিক হলেন তিনি—তাও আবার মাত্র ১৭ ইনিংসে!
সমস্তিপুরের এই বাঁহাতি ওপেনারের নতুন বিস্ফোরণ দেখা গেল সাইয়দ মুশতাক আলি ট্রফি ২০২৫-এর বিহার বনাম মহারাষ্ট্র ম্যাচে। টুর্নামেন্টে নিজের পঞ্চম ম্যাচেই প্রথম সেঞ্চুরি করে আলোড়ন তুললেন বৈভব।
মাত্র ১৪ বছর বয়সী এই তরুণ, যিনি আগামী ১২ ডিসেম্বর শুরু হওয়া উন্নিশ এশিয়া কাপে ভারতের হয়ে খেলতে দুবাই উড়াল দেবেন, ৫৮ বলে শতক পূর্ণ করেন।
কলকাতার ইডেন গার্ডেনে আরশিন কুলকার্নির করা ২০তম ওভারের প্রথম বলেই দুর্দান্ত ছক্কায় তিনি পৌঁছে যান সেঞ্চুরিতে।
ইতিহাসে এর আগে কেবল দু’জন ক্রিকেটার—ভারতের আয়ুষ মহাত্রে এবং ফ্রান্সের গুস্তাভ ম্যাকিওন—২০ বছর হওয়ার আগে দুটি টি২০ সেঞ্চুরি করেছিলেন। কিন্তু বৈভব মাত্র ১৪ বছরেই তিনটি সেঞ্চুরি করে তাদের বহু দূরে পেছনে ফেললেন।
বৈভবের রেকর্ডকে আরও বিশেষ করে তুলেছে এক অনন্য কীর্তি—তিনটি সেঞ্চুরিই এসেছে তিন দলের হয়ে খেলে।
আইপিএল ২০২৫-এ রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি, যা কোনো ভারতীয়র দ্রুততম আইপিএল শতক।
কাতারে রাইজিং স্টারস এশিয়া কাপে ইনিয়া এ–র হয়ে ৩২ বলে সেঞ্চুরি UAE–র বিরুদ্ধে—৪২ বলে ১৪৪ রান, যেখানে ছিল ১৫ ছক্কা ও ১১ চার।
এর মধ্য দিয়ে বৈভব হলো বিশ্বের একমাত্র ব্যাটার, যার দুটি টি২০ সেঞ্চুরি ৩৫ বল বা তারও কমে!
টুর্নামেন্টের শুরুটা ভালো ছিল না তার।
চন্ডীগড়ের বিপক্ষে ১৪, মধ্যপ্রদেশের বিপক্ষে ১৩, আর জম্মু–কাশ্মীরের বিপক্ষে মাত্র ৫ রান করেন তিনি।
কিন্তু সেই ব্যর্থতা পেছনে ফেলে এবার দারুণ জ্বলে উঠলেন বৈভব।
১৪ বছর ২৫০ দিন বয়সী এই প্রতিভাবান ওপেনার ৬০ বলে ১০৮ রান করে অপরাজিত থেকে* বিহারকে মহারাষ্ট্রের বিপক্ষে ৩ উইকেটে ১৭৬ রানের শক্তিশালী সংগ্রহ এনে দেন।
চতুর্থ উইকেটে আয়ুষ লহরুকার সঙ্গে তার ৭৫ রানের জুটি দলকে বড় সংগ্রহে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মহারাষ্ট্রের হয়ে আরশিন, রাজবর্ধন হাঙ্গারগেকার এবং ভিকি অস্টওয়াল একটি করে উইকেট নেন।
