আয়ারল্যান্ডের প্রথম পাঁচটা উইকেট পড়ল, কিন্তু তানজিদ হাসান তামিমের হাতে একটাও ক্যাচ আসেনি। তারপর যেন ভাগ্যটা হঠাৎ তার দিকে ঘুরে গেল! পরের পাঁচটা উইকেটের সব ক’টা ক্যাচই চলে গেল শুধু তামিমের হাতে। ফল? আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ৫ ক্যাচের বিশ্বরেকর্ডে নাম লেখালেন বাংলাদেশের এই তরুণ ওপেনার!

এর আগে এই রেকর্ড ছিল মাত্র দুজনের। ২০২৩ সালে মালদ্বীপের ওয়াদেগে মালিন্দা কাতারের বিপক্ষে ৫ ক্যাচ নিয়েছিলেন। আর চলতি বছর সুইডেনের সেদিক সাহাক আইল অফ ম্যানের বিপক্ষে ৫ ক্যাচ ধরেছিলেন। এখন তাদের পাশে জায়গা করে নিলেন তানজিদ তামিম!

কার বলে কয়টা ক্যাচ?
মোস্তাফিজের বলে – ২টা
রিশাদ, শরিফুল আর সাইফুদ্দিনের বলে – ১টা করে

বাংলাদেশের কোচ ফিল্ডার হিসেবে এর আগে এক ম্যাচে সর্বোচ্চ ৩ ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল ১১ জনের। তামিম সেটা ছাড়িয়ে গেলেন দুই ক্যাচ বেশি দিয়ে!

তবে সত্যি বলতে, তামিমের ধরা কোনো ক্যাচই খুব কঠিন ছিল না। রুটিন ক্যাচগুলোই নিখুঁতভাবে পকেটে পুরেছেন। আর একজনের হাতে টানা পাঁচটা ক্যাচ চলে আসা? এটাতে ভাগ্যের হাতও কম নেই। সেই ভাগ্যটা আজ তামিমের পক্ষে ছিল পুরোদস্তুর!

 

news