আসন্ন বিপিএলে আবারও রংপুর রাইডার্সের জার্সি গায়ে দেখা যাবে পাকিস্তানের তারকা অলরাউন্ডার ইফতেখার আহমেদকে! নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে নিজেই খবরটা নিশ্চিত করেছেন ইফতেখার।
বিপিএলকে সামনে রেখে তারকায় তারকায় ভর্তি দল গড়ছে রংপুর। নিলামের আগেই খাজা নাফে আর সুফিয়ান মুকিমকে দলে ভিড়িয়েছিল। নিলাম থেকে কিনেছে ইতালির এমিলিও গে আর পাকিস্তানের মোহাম্মদ আখলাককে। এবার সরাসরি চুক্তি করে নিলো ইফতেখারকে। গত দুই মৌসুমে রংপুরের হয়েই খেলেছেন তিনি, গ্লোবাল টি-টোয়েন্টিতেও রাইডার্সের জার্সি গায়ে ছিলেন।
রংপুর তো বরাবরই বড় বড় বিদেশি নাম নিয়ে আসে। শোনা যাচ্ছে, দাওয়িদ মালান আর কাইল মেয়ার্সের সঙ্গেও চুক্তি হতে পারে!
বিদেশি ছাড়াও দেশি তারকায় ঠাসা রংপুর। নিলামের আগে সরাসরি চুক্তি করেছে নুরুল হাসান সোহান আর মুস্তাফিজুর রহমানের সঙ্গে। নিলাম থেকে নিয়েছে লিটন কুমার দাস, নাহিদ রানা আর মাহমুদউল্লাহ রিয়াদকে। তরুণদের নিয়েও চমক দেখিয়েছে তিস্তা পাড়ের দল।
এবারের বিপিএলে রংপুর যেন সুপারস্টারদের মিলনমেলা!