বিপিএলের সংকটে এবার একটা আশার আলো! ক্রিকেটারদের সংগঠন কোয়াব (বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) জানিয়েছে, বিসিবি পরিচালক নাজমুল ইসলাম যদি প্রকাশ্যে ক্ষমা চান এবং তার পরিচালক পদ থেকে অপসারণের প্রক্রিয়া চলমান থাকে, তাহলে ক্রিকেটাররা আজ শুক্রবার থেকেই বিপিএলে খেলায় ফিরবেন।
কাল রাতে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব এই নতুন অবস্থান জানিয়েছে। সূত্রের খবর, নাজমুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা চাইতে রাজি নন। তিনি বিসিবির কাছে শুধু দুঃখ প্রকাশ করেছেন।

বিজ্ঞপ্তিতে কোয়াব লিখেছে,
“বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। আমরা বুঝতে পেরেছি যে নারী জাতীয় দল এখন নেপালে বিশ্বকাপ বাছাই পর্বে খেলছে, ছেলেদের জাতীয় দলের সামনে টি২০ বিশ্বকাপ, আর অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপে আছে। সব ধরনের খেলা বন্ধ থাকলে এই দলগুলোর ওপর খারাপ প্রভাব পড়তে পারে। বিপিএলকেও আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি। তাই ক্রিকেটের বড় স্বার্থে আমরা আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছি।”


তারা আরও বলেছে,
“বিসিবি নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলছে। বিসিবি এজন্য সময় চেয়েছে, আমরা সেই সময় দিতে চাই। আশা করি প্রক্রিয়াটি চলতে থাকবে।

পাশাপাশি নাজমুল ইসলাম যেহেতু প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক কথা বলেছেন, তাই তিনি প্রকাশ্যেই ক্ষমা চাইবেন বলে আমরা আশা করছি। বিসিবিকে আমরা জানিয়ে দিয়েছি – তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলে এবং পরিচালক পদ রদের প্রক্রিয়া চলমান থাকলে আমরা শুক্রবার থেকেই খেলায় ফিরতে প্রস্তুত।”

ক্রিকেটপ্রেমীরা এখন শুধু একটা জিনিসের অপেক্ষায় – নাজমুল ইসলাম কি প্রকাশ্যে ক্ষমা চাইবেন, নাকি সংকট আরও লম্বা হবে?
এখানে দেখুন ক্রিকেটারদের প্রতিবাদ ও কোয়াবের সাম্প্রতিক সংবাদ সম্মেলনের কয়েকটি মুহূর্ত:

 

Walton Ads