খেলোয়াড়দের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল ক্রিকেট বোর্ড। ১৭ জানুয়ারি ছিল এই চিঠির জবাব দেওয়ার শেষ তারিখ। কিন্তু সেই সময়ের মধ্যে তিনি জবাব দেননি।

সময় পেরিয়ে গেলেও গতকাল রোববার অবশেষে নাজমুল জবাব জমা দিয়েছেন। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফায়াজুর রহমান। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে জবাবটা ইতিবাচক মনে হচ্ছে।
জবাবটা পুরোপুরি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। রোববার নিজেই বিসিবিতে এসে চিঠি জমা দেন নাজমুল।

মজার ব্যাপার হলো, চিঠিতে তিনি নাকি লিখেছেন—এই ঘটনার পর তিনি আরও জনপ্রিয় হয়ে গেছেন! খেলোয়াড়দের নিয়ে আপত্তিকর মন্তব্যের পর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) তার পদত্যাগের দাবি তুলেছিল।
এখন দেখার বিষয়, বিসিবি এই জবাব দেখে কী সিদ্ধান্ত নেয়। ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই ঘটনা নিয়ে এখন তুমুল আলোচনা চলছে!

 

Walton Ads