বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে দারুণ খেলছেন কিউই অলরাউন্ডার জিমি নিশাম। গ্রুপ পর্ব শেষে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু কোচ হান্নান সরকারের অনুরোধে আর ফিরলেন না—থেকে গেলেন পুরো বিপিএলের জন্য!

বিপিএল ফাইনাল ২৩ জানুয়ারি। তার ঠিক আগে ২১ জানুয়ারি শুরু হচ্ছে নিউজিল্যান্ড-ভারত টি-টোয়েন্টি সিরিজ। স্কোয়াডে নাম থাকলেও নিশাম জাতীয় দল থেকে ছুটি নিয়েছেন। এই সিদ্ধান্তে রাজশাহীর কোচ হান্নান সরকার খুব খুশি।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোচ লিখেছেন:

“শুরুতেই বলি, জাতীয় দলের খেলা থাকলেও নিশাম রাজশাহী ওয়ারিয়র্সের সাথে থাকছে বিপিএলের শেষ পর্যন্ত।
নিশামকে যখন রিকোয়েস্ট করলাম কোনোভাবে থাকা যায় কি না, সে নিজেও আগ্রহ দেখিয়েছিল। কিন্তু নিশাম আগ্রহ দেখালেই তো হবে না, দিনশেষে জাতীয় দলের খেলা—তাকে যেতেই হতো। আমাদের দলে নিশামের মতো একজনকে ঐ পজিশনে খুব দরকার, সেটা সবাই জানতাম। তাই যতটা চেষ্টা করার সুযোগ ছিল, আমরা করেছি।

বাকি যত প্রসেস—সব নিশাম নিজে করেছে। নিজ দেশের ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ, এনওসির ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু। রাজশাহী ফাইনালে গেলে সেই ম্যাচটা খেলেই ফিরবে সে—এই কথাটাই বলছিলো আমায় তখন। এই হলো ছবির গল্প।”
নিশামের এই সিদ্ধান্তে রাজশাহী ওয়ারিয়র্স ফাইনালে আরও শক্তিশালী হয়ে উঠলো। ক্রিকেটপ্রেমীরা এখন অপেক্ষায়—ফাইনালে নিশাম কী জাদু দেখাবেন!

 

Walton Ads