টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনে। বাঁ পায়ের চোটের কারণে তিনি টুর্নামেন্টে খেলতে পারছেন না। তার জায়গায় দলে নেওয়া হয়েছে আরেক ফাস্ট বোলার কাইল জেমিসনকে।

গত সপ্তাহান্তে এসএ২০ লিগে বোলিং করার সময় মিলনে চোট পান। পরে স্ক্যান করানো হলে চোটের মাত্রা ধরা পড়ে। শুক্রবার নিউজিল্যান্ড ক্রিকেট এই তথ্য নিশ্চিত করেছে।

আগে থেকেই ভারতের সফরে থাকা সাদা বলের দলে ছিলেন জেমিসন। বিশ্বকাপের জন্য তাকে রাখা হয়েছিল ট্রাভেলিং রিজার্ভ হিসেবে। এবার তাকে মূল স্কোয়াডে যুক্ত করা হলো। ভারত ও শ্রীলঙ্কায় ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত চলবে এই বিশ্বকাপ।

নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার মিলনের চোটে খুব হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘অ্যাডামের জন্য আমরা সবাই খুব কষ্ট পেয়েছি।’ তিনি আরও যোগ করেন, ‘এই টুর্নামেন্টের জন্য সে অনেক পরিশ্রম করেছে। ইস্টার্ন কেপ সানরাইজার্সের হয়ে আট ম্যাচে সে নিজের সেরা ফর্মে ফিরছিল।’
কোচ বলেন, ‘অ্যাডামের জন্য সময়টা খুবই দুর্ভাগ্যজনক। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি।’'

 

Walton Ads