বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি বারবার অনুরোধ করা সত্ত্বেও এই সিদ্ধান্তকে আমলে নেয়নি। কিন্তু এর আগেও অনেক দেশ নিরাপত্তার ভয়ে অন্য দেশে খেলতে
১৯৯৬ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কায় খেলতে যায়নি অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ।
ওই টুর্নামেন্টের যৌথ আয়োজক ছিল ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কা। কলকাতায় উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দেয়—নিরাপত্তার ভয়ে তারা শ্রীলঙ্কায় দল পাঠাবে না। আইসিসি তাদের ম্যাচগুলোতে ওয়াকওভার দিয়ে প্রতিপক্ষকে পয়েন্ট দিয়েছিল।
ইংল্যান্ড জিম্বাবুয়েতে খেলতে যায়নি নিরাপত্তার কারণে। নিউজিল্যান্ডও কেনিয়ায় যায়নি।
ওই সব ম্যাচে আইসিসি প্রতিপক্ষ দলকে ওয়াকওভার বা জয়ের পয়েন্ট দিয়ে দিয়েছে। অনুপস্থিত দলের বিপক্ষে খেলা দলগুলো সহজেই পয়েন্ট পেয়ে গেছে।
আরেকটা উদাহরণ—২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
জিম্বাবুয়ে সরে যাওয়ায় আইসিসি স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে নিয়েছিল।
সব ক্ষেত্রেই দেখা গেছে, নিরাপত্তার কারণে না গেলে আইসিসি দলকে জোর করে খেলায়নি। বরং ওয়াকওভার দিয়ে প্রতিপক্ষকে পয়েন্ট দিয়েছে, কিংবা বিকল্প দল নিয়ে টুর্নামেন্ট চালিয়ে গেছে।