আজ অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সবচেয়ে বড় ভরসা মিচেল স্টার্কের জন্মদিন! ১৯৯০ সালের ৩০ জানুয়ারি জন্ম নেওয়া এই বাঁহাতি ফাস্ট বোলার আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন সময়ের সবচেয়ে ভয়ংকর বোলারদের একজন হিসেবে।

অস্ট্রেলিয়ার জার্সিতে এখন পর্যন্ত ৩০০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন স্টার্ক। তিন ফরম্যাট মিলিয়ে তার উইকেট সংখ্যা ৭৫৯! এটা তার অসাধারণ ধারাবাহিকতা আর বিধ্বংসী বোলিংয়ের স্পষ্ট প্রমাণ। টি-টোয়েন্টি ক্রিকেটে তার উইকেট ৭৯ (আন্তর্জাতিকে), যেখানে তার গতি আর সুইং দিয়ে অনেক ব্যাটারকে নাকাল করেছেন তিনি।

শুধু উইকেট নয়, ম্যাচ জেতানো পারফরম্যান্সেও স্টার্ক একদম আলাদা। আন্তর্জাতিক ক্রিকেটে তার নামের পাশে রয়েছে ২৭টি পাঁচ উইকেট হল! ব্যাট হাতেও অবদান দিয়েছেন এই পেসার—তিন ফরম্যাট মিলিয়ে তার রান ৩ হাজার ১৫৯-এর বেশি।

দলের বড় সাফল্যগুলোতে স্টার্ক ছিলেন গুরুত্বপূর্ণ অংশ। ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) জয়ের স্বাদ পেয়েছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সাফল্য এসেছে—আইপিএল শিরোপাও জিতেছেন এই তারকা পেসার।
জন্মদিনে মিচেল স্টার্ককে শুভেচ্ছা! গতি, আগ্রাসন আর অফুরন্ত সাফল্যের নাম তো স্টার্কই। ক্রিকেটপ্রেমীরা আজ তার জন্য চাইছে আরও অনেক উইকেট আর জয়!

 

Walton Ads