টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলকে বাদ দেওয়ায় বড় বিপদে পড়েছে ভারত। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বাংলাদেশের বাদ পড়া ভারতের ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনকে হুমকির মুখে ফেলেছে।
ঘটনার সূত্রপাত ঘটে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে নিরাপত্তা কারণে বাদ দেওয়ার পর। নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ দল ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না। ভেন্যু পরিবর্তন করে বাংলাদেশ চেয়েছিল শ্রীলঙ্কায় খেলার, তবে আইসিসি তাদের অনুরোধ রাখেনি।
আইসিসি বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে। ক্রীড়া কূটনীতিতে এই পদক্ষেপ ভারতের জন্য বড় ধরনের প্রভাব ফেলেছে।
২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের দৌড়ে এগিয়ে থাকা ভারতের জন্য বিষয়টি চিন্তার। গার্ডিয়ান জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া ভারতের অলিম্পিক আয়োজনের সম্ভাবনাকেই অনিশ্চিত করে তুলেছে।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে বরাবরই কঠোর অবস্থানে থাকে। এই পরিস্থিতিতে ভারতের জন্য আঞ্চলিক ক্রীড়া সম্পর্ক স্বাভাবিক রাখা অপরিহার্য। তা না হলে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসর আয়োজনে ভারত ব্যর্থ হতে পারে।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস অলিম্পিক কমিটির সঙ্গে সরাসরি সংযুক্ত। সম্প্রতি বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনা অলিম্পিক কমিটিকে অবহিত করা তার কাছে খুবই সহজ।
উল্লেখ্য, ২০২৪ প্যারিস অলিম্পিকে মশাল প্রজ্বলন করেছিলেন ড. মুহাম্মদ ইউনুস। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘটনা ২০২৮ সালের অলিম্পিক আয়োজনেও প্রভাব ফেলতে পারে।
