স্পোর্টস ডেস্ক: পুরো ৯০ মিনিট ধরে আক্রমণের ঝড় তুলে এলচেকে হারিয়ে দিল বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতের লা লিগা ম্যাচে ৩-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। এই জয়ে কোচ হান্সি ফ্লিকের দল লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের থেকে ব্যবধান আরও বাড়িয়ে নিল।
ম্যাচের শুরুতেই লামিনে ইয়ামাল গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন। কিন্তু এলচে ছাড়ল না—আলভারো রদ্রিগেস সমতা ফিরিয়ে আনেন। প্রথমার্ধেই ফেররান তরেস গোল করে সফরকারীদের আবার এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নেমে ব্যবধান বাড়ান মার্কাস র্যাশফোর্ড।
২২ ম্যাচে ১৮ জয় আর এক ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।
ম্যাচজুড়ে ৬১ শতাংশ বল দখলে রেখে বার্সেলোনা মোট ৩০টি শট নেয়, যার মধ্যে ৮টি লক্ষ্যে ছিল। অন্যদিকে এলচে ৯টি শট নেয়, তিনটি লক্ষ্যে।
