বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজের প্রতিক্রিয়া জানান।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল সংক্ষেপে লেখেন, ‘ধন্যবাদ পাকিস্তান।’

আসিফ নজরুলের এই মন্তব্যের পেছনে রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাম্প্রতিক বক্তব্য।

বুধবার ইসলামাবাদে ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দিতে গিয়ে শেহবাজ শরিফ বলেন, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

শেহবাজ শরিফ আরও বলেন,
‘আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। অনেক ভেবেচিন্তেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমার মতে, এটি একটি যথার্থ সিদ্ধান্ত।’

উল্লেখ্য, নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ সরকার দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানালে বিষয়টি আইসিসি বোর্ডে গড়ায়। পরে ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।

 

news