ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগামী ২০২৫-২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। এবারের চুক্তিতে এক বড় পরিবর্তন হলো – সর্বোচ্চ স্তরের 'এ প্লাস' ক্যাটাগরি পুরোপুরি বাদ দিয়ে নতুনভাবে শীর্ষে রাখা হয়েছে 'গ্রেড এ'। মোট তিনটি গ্রেডে ৩০ জন ক্রিকেটারকে এই চুক্তিতে রাখা হয়েছে, আর গতবারের তালিকা থেকে বাদ পড়েছেন পাঁচজন। সবচেয়ে বড় আলোচনা তৈরি হয়েছে বুলেট ট্রেন পেসার মোহাম্মদ শামির নাম কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া নিয়ে।

শীর্ষ গ্রেডে তিন তারকা:সর্বোচ্চ 'গ্রেড এ'-তে জায়গা পেয়েছেন মাত্র তিনজন – টেস্ট অধিনায়ক শুভমান গিল, অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং ভারতের প্রধান পেসার জসপ্রীত বুমরাহ।

মিড-লেভেল গ্রেডে অভিজ্ঞরা:'গ্রেড বি'-তে রয়েছেন ১১ জন খেলোয়াড়। এই তালিকায় রয়েছেন প্রবীণ স্টারদের মধ্যে বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তাদের সাথে আছেন হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, ইয়াসাস্বী জয়সওয়াল এবং সূর্যকুমার যাদবের মতো তারকারা।

তরুণদের গ্রেড:'গ্রেড সি'-তে স্থান পেয়েছেন ১৫ জন ক্রিকেটার। এই দলে রয়েছেন তিলক ভার্মা, ঋতুরাজ গায়কোয়াড়, রিংকু সিং, শিভম দুবে, অভিষেক শর্মার মতো উদীয়াম তারকারা। এই গ্রেডেই নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ব্যাটার সাই সুদর্শন।

যারা বাদ পড়েছেন:গত মৌসুমের তালিকা থেকে এবার বাদ পড়েছেন পাঁচজন। এদের মধ্যে সবচেয়ে বড় নাম মোহাম্মদ শামি, যিনি গত বছর 'গ্রেড এ'-তেও ছিলেন। তার সাথে বাদ পড়েছেন ইশান কিশান, রজত পাটিদার, মুকেশ কুমার এবং সরফরাজ খান।

এই তালিকা নিয়ে ক্রিকেট মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। শামির মতো একনিষ্ঠ পারফরমারকে বাদ দেওয়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। এবার দেখার বিষয়, এই নতুন চুক্তি কাঠামো ভারতীয় ক্রিকেটকে কোন দিকে নিয়ে যায়।

 

Walton Ads