ঢাবির ক্রিকেট মাঠ এখন হবে আন্তর্জাতিক মানের! বিসিবির উদার হাতে ২ কোটি টাকা, একনজরে দেখে নিন কে কে পেলেন ধন্যবাদ

মাঠ সংস্কার নিয়ে দুশ্চিন্তার দিন শেষ। চিরচেনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ এবার হতে চলেছে নতুন রূপে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সরাসরি ২ কোটি টাকা অনুদান পেল বিশ্ববিদ্যালয়টি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় ক্রীড়া পরিষদের কনফারেন্স রুমে বসেছিল বিশেষ আয়োজন। সেখানেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের হাতে এই চেক তুলে দেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ফাহিম।

শুধু বিসিবি আর ঢাবি প্রশাসনই নন, এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মুহূর্তটিকে আরও স্মরণীয় করে রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ ও ডাকসুর নেতারাও।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তির পর ডাকসুর অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও আনুষ্ঠানিকভাবে জানানো হয় এই খবর। সেখানে ডাকসুর পক্ষ থেকে বলা হয়, 'ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের আধুনিকায়ন ও ক্রিকেট মাঠের অবকাঠামোগত সংস্কারের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ২ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়েছে।'

আর কৃতজ্ঞতা জানাতেও ভোলেনি ডাকসু। পোস্টে লেখা হয়, 'এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, পিএইচডি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম সহ সংশ্লিষ্ট সকলকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।'

এই অনুদানের ফলে শারীরিক শিক্ষা কেন্দ্রের আধুনিকায়নের পাশাপাশি ক্রিকেট মাঠের অবকাঠামোগত সংস্কারও দ্রুতগতিতে এগিয়ে যাবে বলে আশা সংশ্লিষ্টদের।

 

Walton Ads