বাংলাদেশের লেগ স্পিন জাদুকর রিশাদ হোসেনকে এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ভিত্তিমূল্যের প্রায় তিনগুণ দামে দলে টেনে নিয়েছে রাওয়ালপিন্ডি! নিলামে তার ভিত্তিমূল্য ছিল মাত্র ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। কিন্তু করাচির সঙ্গে তুমুল লড়াইয়ের পর শেষ হাসি হাসল রাওয়ালপিন্ডি। গত মৌসুমে রিশাদ খেলেছিলেন লাহোর কালান্দার্সের হয়ে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি তাদের রিটেইন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে। তারা চারজনকে ধরে রেখেছে—উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, ইংলিশ ব্যাটার স্যাম বিলিংস, পেসার জামান খান এবং স্পিনার ইয়াসির শাহ। এরপরই নিলামে উঠল রিশাদের নাম।

এদিকে রিশাদের আগে নিলামে উঠেছিলেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার ভিত্তিমূল্যও ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো ফ্র্যাঞ্চাইজিই মিরাজকে কিনতে আগ্রহ দেখায়নি।

এখন পর্যন্ত পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলো যেসব বড় নামকে দলে টেনেছে, তাদের মধ্যে রয়েছেন—ফাহিম আশরাফ (ইসলামাবাদ ইউনাইটেড), ডেভিড ওয়ার্নার (করাচি কিংস), হারিস রউফ (লাহোর কালান্দার্স), নাসিম শাহ (রাওয়ালপিন্ডি), শাহিবজাদা ফারহান (শিয়ালকোট)।

রিশাদের এই দামি ডিল বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের মনে নতুন উৎসাহ জাগিয়েছে। পিএসএলের আসন্ন আসরে রিশাদের লেগ স্পিন কীভাবে মাঠ কাঁপাবে, সেটাই এখন দেখার অপেক্ষা!

 

news