আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে পর্দা উঠছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ১২তম আসরের। পাকিস্তান সিরিজের আগে প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। চার দলের স্কোয়াডে জাতীয় দলের তারকাদের সঙ্গে সুযোগ পেয়েছেন তরুণ উদীয়মানরাও।
ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চার দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ১২তম এ আসরের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি তরুণ ও উদীয়মানদের রাখা হয়েছে স্কোয়াডে। চার অঞ্চলে ভাগ হয়ে খেলবে ক্রিকেটাররা। মূলত পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে বিসিএল আয়োজন করেছে বিসিবি।
চলতি মাসের ২৩ তারিখ শুরু হবে খেলা। প্রথম রাউন্ডের সব ম্যাচ হবে বগুড়া ও রাজশাহীতে। ৩ মার্চ ফাইনাল হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। এরই মধ্যে চার দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, হাবিবুর সোহান, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, আকবর আলী (উইকেটরক্ষক), সাব্বির রহমান রুম্মন, শেখ মেহেদী হাসান, মেহরব হোসেন অহিন, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, নাহিদ রানা, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, আব্দুল গাফফার সাকলাইন।
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), সামিউন বাশির রাতুল, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, রবিউল হক, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া, স্বাধীন ইসলাম।
ইয়াসির আলী চৌধুরী (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, জাকির হাসান (উইকেটরক্ষক), অমিত হাসান (উইকেটরক্ষক), মুমিনুল হক, শামীম হোসেন পাটোয়ারী, শাহাদাত হোসেন দিপু, আসাদুল্লাহ আল গালিব, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাঈম হাসান, নাঈম হাসান সাকিব।
মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, জিশান আলম, আরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), মাহফিজুল ইসলাম রবিন, রাকিবুল হাসান, রিজান হোসেন, আবু হায়দার রনি, এবাদত হোসেন, রিপন মন্ডল, মারুফ মৃধা, ওয়াসি সিদ্দিকী।
