স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে ক্রিকেটবিশ্ব। ভারতের মাটিতে এখন যেন উৎসবের আমেজ। তার ওপর আইপিএলের দৌলতে দেশ-বিদেশের ক্রিকেটারদের ভারতে নিয়মিত যাতায়াত। এই আসা-যাওয়ার মাঝেই অনেকেই খুঁজে পেয়েছেন জীবনের সঙ্গী। তাঁদের মধ্যে আছেন পাকিস্তানি ক্রিকেটারও।

যদিও পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে খেলার সুযোগ পান না, তবুও ভারতীয়দের সঙ্গে তাঁদের সম্পর্কের গল্প কম নয়। আবার অনেক আন্তর্জাতিক ক্রিকেটারও ভারতে এসে খুঁজে পেয়েছেন ভালোবাসা। চলুন দেখে নেওয়া যাক, কোন কোন বিদেশি ক্রিকেটার বিয়ে করেছেন ভারতীয় নারীকে।

গ্লেন ম্যাক্সওয়েল ও ভিনি রমন

অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল বিয়ে করেছেন ফার্মাসিস্ট ভিনি রমন-কে। ভিনি চেন্নাইয়ের বাসিন্দা। ২০১৩ সালে মেলবোর্ন স্টারসের এক ইভেন্টে তাঁদের প্রথম দেখা। দীর্ঘ সম্পর্কের পর ২০২২ সালের মার্চে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

 রীনা রায় ও মহসিন খান

এক সময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী রীনা রায় ১৯৮৩ সালে অভিনয় ছেড়ে বিয়ে করেন পাকিস্তানি ক্রিকেটার মহসিন খান-কে। তবে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। এক কন্যা সন্তানের জন্মের পর তাঁদের বিচ্ছেদ হয়। ১৯৯২ সালে রীনা ভারতে ফিরে আসেন।

 হাসান আলি ও সামিয়া আরজু

পাকিস্তানি পেসার হাসান আলি ২০১৯ সালে বিয়ে করেন ভারতের হরিয়ানার বাসিন্দা সামিয়া আরজু-কে। সামিয়া দুবাইতে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। তাঁদের বিয়ের অনুষ্ঠানও হয়েছিল দুবাইতে, ঘনিষ্ঠ পরিজনদের উপস্থিতিতে।

 শন টেইট ও মাশুম সিংহা

অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার শন টেইট ২০১৪ সালে বিয়ে করেন ভারতীয় মডেল মাশুম সিংহা-কে। ২০১০ সালের আইপিএল আফটার পার্টিতে তাঁদের প্রথম দেখা। চার বছর প্রেমের পর মুম্বাইয়ে জমকালো অনুষ্ঠানে বিয়ে করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবরাজ সিং ও জাহির খান।

 মুথাইয়া মুরালিধরন ও মাধিমালার

শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরালিধরন ২০০৫ সালে চেন্নাইয়ের মাধিমালার রামামূর্তি-কে বিয়ে করেন। অবসরের পর এই দম্পতি বিভিন্ন জনহিতকর কাজে যুক্ত রয়েছেন।

শোয়েব মালিক ও সানিয়া মির্জা

সবচেয়ে আলোচিত সম্পর্কগুলোর একটি ছিল পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা-র। ২০১০ সালে তাঁদের বিয়ে হয়। তবে ২০২৪ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে।

মাইক ব্রিয়ারলি ও মানা সারাভাই

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক ব্রিয়ারলি বিয়ে করেন ভারতীয় মনোবিজ্ঞানী মানা সারাভাই-কে। মানা গুজরাটের প্রখ্যাত সারাভাই পরিবারের সদস্য। তাঁর বাবা অম্বালাল সারাভাই ছিলেন শিল্পপতি এবং মা মৃদুলা সারাভাই ছিলেন স্বাধীনতা সংগ্রামী।

 গ্লেন টার্নার ও সুখিন্দর কৌর গিল

নিউজিল্যান্ডের ক্রিকেটার গ্লেন টার্নার ১৯৭৩ সালে ভারতীয় বংশোদ্ভূত সুখিন্দর কৌর গিল-কে বিয়ে করেন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার সময় তাঁদের প্রথম পরিচয়।

 নীনা গুপ্তা ও ভিভিয়ান রিচার্ডস

আনুষ্ঠানিক বিয়ে না হলেও দীর্ঘদিন আলোচনায় ছিল অভিনেত্রী নীনা গুপ্তা ও ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভিয়ান রিচার্ডস-এর সম্পর্ক। ১৯৮৯ সালে তাঁদের কন্যা সন্তানের জন্ম হয়। সেই সন্তান মাসাবা গুপ্তা বর্তমানে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার।

ক্রিকেট শুধু মাঠের লড়াই নয়, অনেক সময় তা গড়ে তোলে সীমান্ত পেরোনো সম্পর্কের গল্পও। এই সম্পর্কগুলোর কিছু টিকে গেছে, কিছু ভেঙেছে। তবে ভালোবাসার গল্পগুলো আজও আলোচনায়।

 

news