চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু থেকেই চমক আর উত্তেজনায় ভরপুর। কিন্তু গোটা টুর্নামেন্টটা যেন একের পর এক অ্যান্টি-ক্লাইম্যাক্সে ভরে উঠছে। গ্রুপ পর্ব থেকেই অস্ট্রেলিয়ার বিদায়ের পর এবার সেমিফাইনালে ওঠা নিয়েও চাপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন ও সহ-আয়োজক ভারত।

তবে সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে আরেক আয়োজক শ্রীলঙ্কা। নিজেদের ঘরের মাঠে সুপার-আটের প্রথম দুই ম্যাচে টানা হারের পর টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে সাবেক চ্যাম্পিয়নরা।

এই বিদায়ের সঙ্গে শ্রীলঙ্কা গড়ে ফেলেছে লজ্জার এক অনন্য রেকর্ড। ১৯৯৬ সালে আইসিসি বিশ্বকাপে প্রথমবার সহ-আয়োজক হয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। ২০০২ সালে এককভাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে ভারতের সঙ্গে যৌথ চ্যাম্পিয়ন হয় লঙ্কানরা।

২০১১ সালে ভারত ও বাংলাদেশের সঙ্গে যৌথ আয়োজক হয়ে ফাইনালে উঠেছিল তারা, যদিও শেষ পর্যন্ত হার মানতে হয়। ২০১২ সালে আইসিসি বিশ্বকাপ আয়োজন করে রানার্স-আপ হয় শ্রীলঙ্কা।
কিন্তু প্রায় ৩০ বছরের ইতিহাসে এবারই প্রথমবার আয়োজক হয়েও ফাইনালে পৌঁছাতে পারল না তারা। ঘরের মাঠে এমন বিদায় লঙ্কান ক্রিকেট ভক্তদের মনে গভীর ক্ষত তৈরি করেছে।

 

news