বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ বুধবার ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে টাইগাররা। বল হাতে দলের হয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন তরুণ পেসার নাহিদ রানা। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট তুলে নেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, আমার জন্য প্রত্যেকটা উইকেটই স্পেশাল। কারণ কোনোদিন উইকেট ভালো হয়, কোনোদিন খারাপ। আমি চাই, উইকেট যেটা হোক, নিজে সেটাকে বোঝা উচিত এবং সেই অনুযায়ী বোলিং করা উচিত।”
সিনিয়রদের থেকে পরামর্শ পাওয়ার অভিজ্ঞতা শেয়ার করে তিনি জানান, অধিনায়কের পরিকল্পনা ছিল, শান্ত ভাইয়েরও পরিকল্পনা ছিল। তারা অনেক দিন ধরে ওয়ানডে খেলছে এবং অভিজ্ঞ। মাঠে যখন সাহায্য লাগে, আমি তাদের কাছ থেকে নিই। মুস্তাফিজ ভাই, তাসকিন ভাই—সবসময় তাদের কাছ থেকে সাহায্য পাই। এটা আমাকে অনেক চাপমুক্ত করে।”
ভালো মানের উইকেটে খেলার বিষয়েও নাহিদ মন্তব্য করেন,
“ভালো মানের উইকেট থাকলে ব্যাটার ও বোলার—সবারই দক্ষতা বাড়ে। এখন সারা বিশ্বে সমান সুযোগের স্পোর্টিং উইকেট থাকে। দেশে এমন উইকেট পেলে বিদেশে খেলার সময় সহজ লাগে।”
পাকিস্তান দলের হারের কারণ নিয়ে নাহিদ বলেন, আজ হয়তো তাদের দিনটা খারাপ ছিল। একজন খেলোয়াড় হিসেবে আমি কোনো দলকেই ছোট করি না। ক্রিকেট গোল বলের খেলা, যে কোনো সময় যে কোনো দল ঘুরে দাঁড়াতে পারে। পরবর্তী ম্যাচে তারা ভুলগুলো ঠিক করে শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করবে। আমরাও চেষ্টা করব আমাদের ভালো খেলার ধারাটা ধরে রাখতে।”
এভাবে নাহিদ রানা শুধু নিজের পারফরম্যান্স নয়, সিনিয়রদের পরামর্শ ও মানসম্মত উইকেটের সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক হয়ে উঠেছেন।
