এই আয়োজনের মূল লক্ষ্য ছিল দেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনা ও স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া। Shah Cement x Hamza No.1 Fan Challenge-এ হাজার হাজার ফ্যান অংশ নেন। কুইজ ও চ্যালেঞ্জভিত্তিক ক্যাম্পেইনে শাহ্ সিমেন্টের পার্টনাররাও অংশগ্রহণ করেন।

কুইজ রাউন্ড উত্তীর্ণ ৫০ জন ফাইনালিস্ট ১২ মার্চ ঢাকায় আয়োজিত গ্র্যান্ড ফিনালে অংশ নেন। দিনব্যাপী ফুটবল চ্যালেঞ্জ ও প্রতিযোগিতার মাধ্যমে জমে ওঠে রোমাঞ্চকর লড়াই।

শেষে ঘোষিত হন পাঁচ জন সেরা ফ্যান, যারা বিশ্বকাপ ম্যাচের টিকিট জিতে নিয়েছেন। বিজয়ীরা হলেন: মো. আবির খান, জাকির হোসেন, শোভন, মোহাম্মদ সিয়াম এবং আতিকুর রহমান।

পুরস্কার তুলে দেন শাহ্ সিমেন্ট এবং আবুল খায়ের গ্রুপের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় সেলিব্রিটি তারকারাও, যারা প্রতিযোগীদের উৎসাহিত করেন। এই ক্যাম্পেইনে বিশ্বকাপ টিকিটসহ মোট ৫০টি আকর্ষণীয় পুরস্কার ছিল।

আয়োজকরা বলছেন, ফুটবলের প্রতি ভালোবাসা, আত্মবিশ্বাস এবং ইতিবাচক প্রতিযোগিতা প্রচারই মূল উদ্দেশ্য। এবার সেই স্বপ্ন বাস্তব হবে—এক হাতে বাংলাদেশের পতাকা, অন্য হাতে বিশ্বকাপের টিকিট। শাহ্ সিমেন্ট ও হামজার সেরা পাঁচ ফ্যান যাচ্ছে স্বপ্নের সেই গ্যালারিতে।

 

Walton Ads