সন্ধ্যা সোয়া ৭টায় বৃষ্টিতে বন্ধ হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে। প্রায় আড়াই ঘণ্টা পর পুনরায় বল মাঠে গড়াতে যাচ্ছে। বৃষ্টি ইতোমধ্যেই থেমে গেছে, তবে মাঠ খেলার উপযোগী করতে রাত ৯টা ৩৫ মিনিটে পুনরায় ম্যাচ শুরু হবে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
কমেছে ম্যাচের দৈর্ঘ্য, ফলে ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ২৪৩ রান। অর্থাৎ, বাকি ২৫.৩ ওভারে লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়দের করতে হবে ২১৬ রান।
এর আগে ৮টা ২০ মিনিট থেকে ওভার কমানো শুরু হয়েছিল। বৃষ্টি থামার অপেক্ষা চলছিল। নতুন খেলার ওভার, লক্ষ্য এবং পাওয়ার প্লেতে কিছু পরিবর্তন এসেছে। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী:
১-৭ ওভার: প্রথম পাওয়ার প্লে
৮-২৬ ওভার: দ্বিতীয় পাওয়ার প্লে
২৭-৩২ ওভার: তৃতীয় পাওয়ার প্লে
মূল ম্যাচে একজন বোলার সর্বোচ্চ ১০ ওভার বল করতে পারতেন। পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তানের দু’জন বোলার সর্বোচ্চ ৭ ওভার এবং তিন বোলার সর্বোচ্চ ৬ ওভার বল করতে পারবেন।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ ৬.৩ ওভারে ৩ উইকেটে ২৭ রান তুলেছে। ক্রিজে অপরাজিত আছেন লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়। এর আগে
সাইফ হাসান ১২,
তানজিদ হাসান তামিম ১,
নাজমুল হোসেন শান্ত শূন্য রানে আউট হন।
এইদিন, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত এবং পাকিস্তান সিরিজে টিকে থাকার লক্ষ্য নিয়ে নামে।
দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে শাহিন আফ্রিদির দল বড় সংগ্রহের পথে ছিল, তবে মাঝপথে সালমান আগার বিতর্কিত রানআউটে মোমেন্টাম বদলে যায়। সালমান আউট হন ৬৪ রানে। অন্যদিকে,
মাজ সাদাকাত ৭৫
মোহাম্মদ রিজওয়ান ৪৪ রান করেন।
পাকিস্তানের সব উইকেট হারিয়ে সর্বমোট সংগ্রহ দাঁড়ায় ২৭৫ রান।
