নারী ক্রিকেটকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’। এই প্রতিযোগিতা ৫ মে থেকে ১৪ মে পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন সর্বশেষ ঢাকা উইমেন্স ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে খেলা ক্রিকেটাররা।

টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেবে। এর ফলে ১১২ জন ক্রিকেটার সুযোগ পাচ্ছেন খেলতে। অংশগ্রহণকারী প্রতিটি খেলোয়াড় পুরো টুর্নামেন্টের জন্য ২৫ হাজার টাকা ম্যাচ ফি পাবেন। এছাড়া চ্যাম্পিয়ন দল, প্লেয়ার অব দ্য ম্যাচ এবং অন্যান্য ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য বিশেষ পুরস্কার দেওয়া হবে।

এর আগে চলতি বছরের এপ্রিলেই প্রথমবারের মতো মাঠে গড়ানোর কথা ছিল নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে তা কিছু কারণে পিছিয়ে গেছে।

নতুন সূচি অনুযায়ী, ১০ জুলাই থেকে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে নারী বিপিএলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। একই স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হবে, আর ফাইনাল ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হবে ২১ জুলাই।

এ উদ্যোগে নারী ক্রিকেটের খেলোয়াড়দের আরও সুযোগ সৃষ্টি হবে এবং দেশে নারী ক্রিকেটকে আরও জনপ্রিয় করার লক্ষ্য নেওয়া হয়েছে।

 

news