অবশেষে শেষ হচ্ছে দীর্ঘ অপেক্ষা। আর মাত্র একদিন পরই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক সিরিজ। ওয়ানডে ফরম্যাট দিয়ে শুরু হবে এই সিরিজ, যা ঘিরে দেশ-বিদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে এখন তুমুল আগ্রহ।

তবে অনেকের মনেই এখন একটাই প্রশ্ন—এই ম্যাচগুলো সরাসরি দেখা যাবে কোথায়?

বাংলাদেশে যেখানে দেখা যাবে ম্যাচ

বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস এবং নাগরিক টিভি। টিভির পাশাপাশি অনলাইনেও খেলা দেখার সুযোগ থাকছে।

অনলাইনে ম্যাচ দেখতে হলে দর্শকদের যেতে হবে Tapmad-এর ওয়েবসাইট বা অ্যাপে।

নিউজিল্যান্ড ও অন্যান্য দেশে সম্প্রচার

নিউজিল্যান্ডের দর্শকরা তাদের দলের ম্যাচ দেখতে পারবেন Sky New Zealand-এর টিভি ও ওটিটি প্ল্যাটফর্মে।

ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডে এই সিরিজ সরাসরি সম্প্রচার করবে TNT Sports—টিভি ও অনলাইন দুই মাধ্যমেই।

ভারত, নেপাল ও পাকিস্তানে দেখা যাবে যেভাবে

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতেও এই সিরিজ সরাসরি দেখানো হবে। সেক্ষেত্রে দর্শকদের টিউন করতে হবে FanCode প্ল্যাটফর্মে। একই প্ল্যাটফর্মে নেপালেও ম্যাচ দেখা যাবে।

পাকিস্তানে টিভিতে সরাসরি সম্প্রচার করবে PTV Sports, আর অনলাইনে বাংলাদেশ যেমন Tapmad ব্যবহার করে, তেমনভাবেই সেখানেও Tapmad-এ দেখা যাবে ম্যাচ।

অস্ট্রেলিয়া ও অন্যান্য অঞ্চল

অস্ট্রেলিয়ার দর্শকরা সিরিজটি দেখতে পারবেন Fox Sports-এ।

অন্যদিকে উত্তর আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করবে ডিজিটাল প্ল্যাটফর্ম Sports Central DRM।

 

news