দীর্ঘ আড়াই বছর পর আবারও মাঠে ফিরছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে এই চারদিনের টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। এবার নতুন আসরের প্রথম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেটেই।

প্রথম রাউন্ডে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে মুখোমুখি হবে নর্থ জোন ও সাউথ জোন। একই সময়ে মূল গ্রাউন্ডে ইস্ট জোনের বিপক্ষে খেলবে সেন্ট্রাল জোন।

এই চারদিনের ম্যাচ দিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে আবারও ফিরছেন এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতসহ বেশ কয়েকজন পরিচিত ক্রিকেটার। গত বছরের ডিসেম্বরে জাতীয় ক্রিকেট লিগের চারদিনের সংস্করণে অংশ নেওয়ার পর তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিসিএল ওয়ানডে ও টি-টোয়েন্টি কাপে ছিলেন না।

আজ সিলেটে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন চার দলের অধিনায়করা।

এবার বিসিএলের চারটি দলের নেতৃত্বে থাকছেন মার্শাল আইয়ুব (সেন্ট্রাল জোন), জাকির হাসান (ইস্ট জোন), মোহাম্মদ মিঠুন (সাউথ জোন) এবং আকবর আলি (নর্থ জোন)।

তবে জাতীয় দলের সাদা বলের ক্রিকেটাররা নিউজিল্যান্ড সিরিজে ব্যস্ত থাকায় প্রথম রাউন্ডে খেলতে পারছেন না।

চার জোনের স্কোয়াড (প্রথম রাউন্ড)

সাদমান ইসলাম অনিক, মোহাম্মদ নাঈম শেখ, আশিকুর রহমান শিবলি, মার্শাল আইয়ুব (অধিনায়ক), মাহফিজুল ইসলাম রবিন, জিসান আলম, আব্দুল মজিদ, শুভাগত হোম চৌধুরি, রকিবুল হাসান, আবু হায়দার রনি, এনামুল হক, আনিসুল ইসলাম ইমন, মোসাদ্দেক হোসেন সৈকত, সুমন খান, ইকবাল হোসেন ইমন

মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, অমিত হাসান, মুমিনুল হক (অধিনায়ক), শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলি চৌধুরি, মুশফিকুর রহিম, আসাদুল্লাহ আল গালিব, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), ইবাদত হোসেন চৌধুরি, তোফায়েল আহমেদ, নাঈম হাসান, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ, ইফরান হোসেন

সাব্বির হোসেন, আজিজুল হাকিম তামিম, আব্দুল্লাহ আল মামুন, ইকবাল হোসেন, আকবর আলি (অধিনায়ক), তানবীর হায়দার, প্রীতম কুমার, এসএম মেহেরব হাসান, তাইজুল ইসলাম, আব্দুল গাফফার সাকলাইন, সানজামুল ইসলাম, রবিউল হক, মুশফিক হাসান, রহিম আহমেদ, আসাদুল্লাহ হিল গালিব

ইফতেখার হোসেন ইফতি, এনামুল হক বিজয়, ফজলে রাব্বি মাহমুদ, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সালমান হোসেন ইমন, কালাম সিদ্দিকি এলিন, মইন খান, রিজান হোসেন, আল ফাহাদ, সামিউন বশির রাতুল, রুয়েল মিয়া, আব্দুল হালিম, ওয়াসি সিদ্দিকি, আশরাফুল হাসান, সফর আলি

 

news