তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। সেই জয়ের পর এবার সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে টাইগাররা।

সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে ফিরেছেন পেসার তানজিম হাসান সাকিব।

চট্টগ্রামে সিরিজ নির্ধারণী লড়াই

আগামী বৃহস্পতিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। ম্যাচটি আগে দুপুরে শুরু হওয়ার কথা থাকলেও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে তা এগিয়ে এনে বেলা ১১টা থেকে শুরু হতে পারে।

এই ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের চূড়ান্ত ফলাফল।

টি-টোয়েন্টি সিরিজেও পরিবর্তন সূচি

এরপর ২৭ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগে ম্যাচগুলো সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা থাকলেও নতুন সূচিতে তা পরিবর্তন করে বিকেল ৩টায় শুরু করা হয়েছে।

শেষ ওয়ানডের স্কোয়াড

সিরিজ নির্ধারণী ম্যাচের জন্য ঘোষিত বাংলাদেশ দল:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা এবং তানজিম হাসান সাকিব।

 

news