পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল মঞ্চ বসতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। সেই উত্তেজনার মধ্যেই চরম অপ্রত্যাশিত এক সমস্যায় পড়েছে বিশ্বকাপের আয়োজক শহর নিউইয়র্ক। লাখো দর্শনার্থী যেখানে ভিড় করবেন, সেখানে শহরে গণশৌচাগারের তীব্র সংকট তৈরি হয়েছে। লম্বা লাইনে না পড়ে উপায় থাকবে বলেই মনে হচ্ছে!
জি, ঠিক শুনছেন। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের একাধিক ম্যাচ। ফাইনালও সেখানেই। হিসাব বলছে, নিউইয়র্ক ও তার আশপাশে ঘুরবেন এক মিলিয়নেরও বেশি মানুষ। বিপদ হলো, বর্তমানে প্রতি ৮ হাজার ৫০০ জনের জন্য আছে মাত্র একটি শৌচাগার।
মেটলাইফ স্টেডিয়ামে আগামী আসরে হবে মোট আটটি ম্যাচ। তার মধ্যে পাঁচটি গ্রুপ পর্ব, দুটি নকআউট ও নজরকাড়া ফাইনাল। মানেই দর্শক চাপ সবচেয়ে বেশি এই শহরে। প্রশ্ন হচ্ছে, এই বিশাল মানুষের চাপে মৌলিক সেবা কীভাবে ঠিক থাকবে? পরিবহন ও ব্যবস্থাপনার পাশাপাশি শৌচাগার নিয়েও চিন্তায় পড়েছেন নগরপিতা।
তবে শহর কর্তৃপক্ষ এখন ঘামছে। তারা ইতোমধ্যে শৌচাগারের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। নইলে বিশ্বকাপের মাঝে দীর্ঘ লাইন আর চরম বিব্রত পরিস্থিতিতে পড়তে হবে দর্শক ও আয়োজক উভয়কেই।
এটা যেন মাথায় রেখেছেন, আসন্ন বিশ্বকাপে ৪৮টি দল ও শতাধিক ম্যাচ নিয়ে বিশ্বের চোখ থাকবে আয়োজক শহরগুলোতে। নিউইয়র্কের ভাবমূর্তি বাঁচাতে এখন টয়লেটই চ্যালেঞ্জ ব্র্যান্ড ইমেজের বড় পরীক্ষা!
