গতকাল বেঙ্গালুরুর মাঠে আগুন ছড়িয়েছে বিরাট কোহলির ব্যাট। ৪৪ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংসে দলকে জিতিয়েছেন তিনি। অথচ ম্যাচ শেষে নিজের কোনো কৃতিত্বই নিতে চাননি এই তারকা। বরং কৃতিত্ব দিয়েছেন সঙ্গীকে। শুনুন কী বললেন কিং কোহলি।

গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্সের ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। গুজরাটের হয়ে সাই সুদর্শন করেছিলেন সেঞ্চুরি। কিন্তু সুদর্শনের সেই সেঞ্চুরিও যেন ছাপিয়ে গেছে কোহলির দুর্দান্ত ব্যাটিং। ৪৪ বলে ৮১ রান করে ম্যাচ জিতিয়েছেন তিনি।

তবে ম্যাচ শেষে নিজের প্রশংসা শুনতে চাননি কোহলি। বরং কৃতিত্ব দিয়েছেন দেবদূত পাডিক্কালকে। কোহলির কথায়, ‘এই নিয়ে দ্বিতীয়বার পাডিক্কাল এমন ইনিংস খেলেছে।’

‘কখনো দেখবেন না যে সে ধরে খেলছে। তারপরও দারুণ ব্যাটিং করেছে। আমাদের ইনিংসের প্রথমার্ধে তার ইনিংসটিই পার্থক্য গড়ে দিয়েছে। আমি চেয়েছিলাম উইকেটে টিকে থাকতে যাতে সে চাপে না পড়ে।’

রান তাড়ায় শুরুতে জেকব বেথেল আউট হয়ে গেলেও কোনো সমস্যাই হয়নি বেঙ্গালুরুর। কোহলি আর পাডিক্কালের দ্বিতীয় উইকেটের জুতি গড়ে দেয় দলের জয়ের ভিত।

বোলিং প্রসঙ্গেও কথা বলেন কোহলি। তিনি বলেন, ‘বোলিংয়ের সময়ও আমরা দারুণভাবে ফিরে এসেছি। একসময় ভেবেছিলাম ২৩০-২৩৫ রান হবে। তখনই বুঝেছিলাম উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো।’

চলতি আইপিএলে বেঙ্গালুরুর পিচ নিয়ে বেশ খুশি কোহলি। তিনি বলেন, ‘এই মৌসুমে ব্যাটিংয়ের সবচেয়ে ভালো পরিবেশ পেয়েছি।’

‘জানতাম উইকেটে বেশিক্ষণ টিকে থাকতে পারলে বোলারদের জন্য কাজটা কঠিন হয়ে যাবে। দেব দারুণ খেলছিল। তাই বোলারদের চাপে ফেলাই আমাদের উদ্দেশ্য ছিল। আমাদের মধ্যে সেই সাহসটা ছিল। পাশাপাশি বাকিদের মতামতও শুনেছিলাম। জানতাম জুটিটা টিকে গেলে কোনো চাপ থাকবে না।’

বাংলাদেশি ফ্যানদের জন্য মজার ব্যাপার হলো, এই মৌসুমে ইতিমধ্যেই তিনবার ২০০-এর বেশি রান তুলেছে বেঙ্গালুরু। আর দুইবার ২০০ রান তাড়া করে জিতেছে কোহলির দল। যা প্রমাণ করে, চিন্নাস্বামীর উইকেট এখন ব্যাটারদের স্বর্গ।

 

news