প্রথম টি-টোয়েন্টিতে দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ স্বাগতিকদের। কিন্তু চট্টগ্রামের আকাশ যেন ভিন্ন চিত্র দেখাচ্ছে! পানাম কাপের সেই নায়ক নাকি বৃষ্টি? বন্দরনগরীতে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। আর তাতেই ম্যাচ আয়োজন নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা।
আজ দুপুর ২টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে গড়ানোর কথা ছিল দ্বিতীয় টি-টোয়েন্টি। নিয়ম অনুযায়ী দুপুর ১টা ৩০ মিনিটে টস হওয়ার কথা, কিন্তু বৃষ্টি সেটাও হতে দেয়নি। সকালে আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকলেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির বেগ বেড়েছে উর্ধ্বমুখী।
দুপুর ১২টার পর বৃষ্টির মধ্যেই হেডলাইট জ্বালিয়ে স্টেডিয়ামে পৌঁছে গেছে বাংলাদেশি ক্রিকেটারদের টিম বাস। উন্মুখ ক্রিকেটপ্রেমীদের এখন একটাই প্রশ্ন—বৃষ্টি থামবে কখন? বাংলাদেশের চোখ সিরিজ নিশ্চিত করার দিকে, নিউজিল্যান্ড সিরিজে ফেরার আশায়। কিন্তু এখন সব পরিকল্পনাই থমকে বৃষ্টির থামার ওপর। যদি না থামে, তাহলে কমে যেতে পারে ওভার কিংবা শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত হওয়ারও আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সবশেষ খবর: বৃষ্টি কমেছে কিন্তু পুরো থামেনি। আশা হারিয়ে ফেলছেন না ক্রিকেটপ্রেমীরা। স্টেডিয়াম প্রস্তুত, খেলোয়াড়রাও মাঠে। এবার আবহাওয়ারই খেলায় শেষ হাসি হাসবে কে?
