রাজস্থান রয়্যালসের ১৫ বছরের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। সম্প্রতি তাঁর ব্যাটিং নিয়ে কিছু মানুষ ‘অপেশাদার’ মন্তব্য করেছিলেন। কিন্তু সেই কথা মানতে নারাজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উইকেটরক্ষক-ব্যাটার জিতেশ শর্মা। উল্টো বৈভবের পাশে দাঁড়িয়ে সমালোচকদেরই জবাব দিয়েছেন তিনি।

সম্প্রতি আরসিবির পডকাস্টে কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন জিতেশ। সেখানেই বৈভব নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি।

জিতেশ বলেছেন, 'বৈভব আমার খুব ভালো বন্ধু। আমরা খুবই ঘনিষ্ঠ। আমি তাকে যা খুশি বলতে পারি।'

ডি ভিলিয়ার্স তাঁকে প্রশ্ন করেন, 'তোমার মতে কোন তরুণ ক্রিকেটার ভারতীয় দলের ভবিষ্যৎ?' জিতেশের উত্তর সোজা, 'বৈভব। কারণ ওর টেকনিক, মানসিকতা আর কঠোর পরিশ্রম করার ক্ষমতা অসাধারণ। আমার তো মনে হয় বৈভব তিন ফরম্যাটেই দাপট দেখাবে। মাঠে ওকে এই বয়সেই দারুণ পেশাদার মনে হয়। কিন্তু আসলে তা নয়।'

কেন তা নয়? জিতেশ খোলাসা করে বলেন, 'বৈভব ১৫ বছরের বাচ্চা। আইসক্রিম খেতে খুব ভালোবাসে। প্রায়ই আইসক্রিম খেত। আমি অবশ্য খেতাম না। একটা বাচ্চা তো আইসক্রিম খেতে চাইবেই। এতে অস্বাভাবিক কিছু আছে? বৈভব আমাদের বাড়িতেও আসে। আমার স্ত্রীর সঙ্গে গল্প করে। ইউটিউবে ভিডিও দেখে। বৈভব আমার ছোট ভাইয়ের মতো।'

আর এখানেই চটেছেন জিতেশ। বৈভবকে নিয়ে সামাজিক মাধ্যমে যে সমালোচনা শুরু হয়েছে, তা তাঁর একদমই ভালো লাগছে না। তিনি বলেন, 'যে যা পারে বলুক। আমি এসব পাত্তা দিই না। অনেকে মনে করেন বৈভবের আরও পেশাদার হওয়া উচিত। কিন্তু মাথায় রাখা দরকার, ওর বয়স মাত্র ১৫। বাচ্চাদের বাচ্চার মতোই থাকতে দেওয়া উচিত। আমিই ওকে বলি, তোর বয়স এখন ১৫। টেলিভিশন দেখবি। যা খুশি খাবি। তবে ব্যাটিং নিয়ে সব সময় যত্নশীল থাকবি।'

অর্থাৎ, জিতেশের ভাষায়, সবাইকে বৈভবের বয়সটা বুঝে নেওয়া দরকার। কারণ এই বয়সে আইসক্রিম খাওয়া, গল্প করা, ভিডিও দেখা – এগুলো খুবই স্বাভাবিক।

 

news