ইনজুরিতে আক্রান্ত হয়ে অনির্দিষ্ট সময়ের জন্য মাঠের বাইরে বার্সেলোনা ডিফেন্ডার দেস্ত
গত মাসে তার বাঁ পায়ে সমস্যা ছিল। মাস গড়াতেই আবারও হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে আক্রান্ত হলেন কাতালান ক্লাবটির রক্ষণভাগ সামলানো সের্জিনো দেস্ত। এবার তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। রোববার লা লিগায় ঘরের মাঠে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে চোট পান তিনি।
বিষয়টি পরদিন এক বিবৃতিতে তার চোটের বিষয়টি নিশ্চিত করে বার্সা। ২১ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই ফুটবলারের সেরে উঠতে কতদিন লাগতে পারে, সে বিষয়ে অবশ্য কিছু জানায়নি তারা।
আয়াক্সের একাডেমি থেকে উঠে আসা দেস্ত চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ৩১ ম্যাচ খেলেছেন। লা লিগায় ৩৩ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা বার্সেলোনা আগামী রোববার খেলবে মায়োর্কার বিপক্ষে।
