দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা দল ঢাকায়

রবিবার বেলা ১১টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল তাদের। কিন্তু ফ্লাইট বিলম্ব হওয়ায় প্রায় এক ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকায় নেমেছে ১৮ সদস্যের শ্রীলঙ্কা দল। 


বিমানবন্দর থেকে তারা সরাসরি রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে গেলে সেখানে সবার করোনা পরীক্ষা করা হবে। ফল নেগেটিভ আসলে কাল থেকেই অনুশীলনে নামতে পারবে লঙ্কানরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক দিন অনুশীলন করবে তারা।


এরপর ১০ ও ১১ মে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। ১৩ মে তাদের চট্টগ্রামে যাওয়ার কথা। ১৫ মে থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট এবং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে অনুষ্ঠিত হবে

Walton Ads