রাজধানীর কাওরান বাজারের বিপরীতে স্টার কাবাবের গলিতে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান ওরফে মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান শ্যুটারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ডিবি।

শুক্রবার ৯ জানুয়ারি গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ডিবির একজন শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত প্রধান শ্যুটার জিনাত এবং সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লালসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া তৃতীয় ব্যক্তি এই দুজনের সহযোগী বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত বুধবার রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তেজগাঁও থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়। পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 

Walton Ads