প্রতিদিন স্বামীর ওপর নির্যাতন চালায় পরীমনি!

শহরের অন্যতম এক ধনী ব্যবসায়ির মেয়ে পরীমনি। বড়লোকের সন্তান হওয়ায় নিম্নবিত্তের মানুষদের মানুষ বলে মনে হয় না তার। অর্থের গরমে দিন দিন উচ্ছন্নে যাচ্ছিলেন তিনি। মেয়েকে সঠিক পথে রাখতে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেন তার পরিবার। যা তিনি মানতে পারেননি। তাই বিয়ের পর থেকেই স্বামীর ওপর মানসিক নির্যাতন করেন তিনি।

এমন ঘটনা শরিফুল রাজের সঙ্গে ঘটাননি পরীমনি। তার নির্যাতনের শিকার হয়েছেন অভিনেতা ডিএ তায়েব। কারণ তিনি পরীমনির সঙ্গে জুটি বেঁধেছেন ‘কাগজের বউ’ নামের একটি সিনেমায়। চয়নিকা চোধুরী নির্মিত এই সিনেমাতেই দেখা যাবে এমন ঘটনা। জানা গেছে ছবিটি মুক্তি দেয়া হবে আসন্ন ঈদুল ফিতরে।

‘কাগজের বউ’ প্রসঙ্গে অভিনেতা ডিএ তায়েব আমাদের সময় ডট কমকে বলেন, ‘ইতোমধ্যে সিনেমাটির সব কাজ শেষ। দ্রুতই সেন্সর বোর্ডে জমা দেয়া হবে। এ সিনেমার প্রযোজক সিদ্ধান্ত নিয়েছেন আগামী রোজার ঈদে মুক্তি দেয়ার। সেরকম প্রস্তুতিই নেয়া হচ্ছে।’ ছবিটি প্রযোজনা করেছেন মাহবুবা শাহরীন। এতে আরও অভিনয় করেছেন- চিত্রনায়ক ইমন, আবুল হায়াত, দিলারা জামান প্রমুখ।

এনবিএস/ওডে/সি

Walton Ads