বিয়ের আগেই বিচ্ছেদ হলো নুসরাত ফারিয়ার
একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা রনি রিয়াদ রশিদের সঙ্গে দীর্ঘ সাত বছর ধরে গোপনে প্রেম করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। দুই পরিবারের সম্মতিতে বাগদানও সাড়েন তারা। ২০২০ সালের ডিসেম্বরে ভালোবাসার মানুষকে বিয়ে করার ঘোষণাও দিয়েছিলেন নুসরাত। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও বসা হয়নি বিয়ের পিঁড়িতে। এবার জানা গেলো বিয়ের আগেই বিচ্ছেদ হয়েছে তাদের সম্পর্কের।
১মার্চ (বুধবার) দুপুর সোয়া একটায় সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে একথা নুসরাত নিজেই জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘আমরা গত তিন বছর আগে বাগদানের ঘোষণা দিয়েছিলাম। অনেক ভেবে আমি ও রনি আমাদের ৯ বছরের সম্পর্কের ইতি টানছি। আমাদের মধ্যে যে বোঝাপড়া ও বন্ধুত্ব ছিল তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমি আমার ভক্তদের ও আমার শুভাকাক্সক্ষীদের এই কঠিন সময়ে আমার জন্য দোয়া ও আশীর্বাদ করার অনুরোধ করছি।’
২০২০ সালের মার্চে বাগদান সারেন নুসরাত ও সাবেক সেনাপ্রধান লে. জে. হারুন-অর-রশীদের ছেলে রনি। ওই ১২ জুন আংটি বদলের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন অভিনেত্রী। এরপর দেন বিয়ের ঘোষণা। কিন্তু গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে গণমাধ্যমমে দেওয়া এক সাক্ষাতকারে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। অবশেষে ফেসবুকে পোষ্ট করেই বিচ্ছেদের ঘোষণা দিলেন ‘বিজলি’খ্যাত এই অভিনেত্রী।
২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি।
এনবিএস/ওডে/সি