মুড়ির টিনের পর আসছে ‘বন বিবি’
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে অবমুক্ত করা হয় ‘কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় সিজনের প্রথম গান ‘মুড়ির টিন’। দেশের তিন বিভাগ চট্টগ্রাম, সিলেট ও খুলনার আঞ্চলিক ভাষায় সাজানো হয় গানটির কথা। এবার এই সিজনের দ্বিতীয় গান মুক্তি দিতে যাচ্ছে সংগীত ভিত্তিক এই প্রতিষ্ঠানটি।
জানা গেছে, নতুন গানটির শিরোনাম ‘বন বিবি’। গানটি গেয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘মেঘদল’। এর সুর ও সংগীত আয়োজন করেছেন মেধাবী সংগীত পরিচালক ইমন চৌধুরী। ২ মার্চ রাত ১টায় কোক স্টুডিওর ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটির ভিডিওচিত্র।
এর আগে গানটির চারটি চুম্বক লাইন দিয়ে একটি পোস্টার শেয়ার করে কোক স্টুডিও। অভিনেতা ও সংগীতশিল্পী শিবু কুমার শীলের কণ্ঠে গানটিতে মেঘদল ছাড়াও কোক স্টুডিওর মিউজিশিয়ানদের বিভিন্ন বাদ্য বাজাতে দেখা যাবে।
এদিকে, প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনেও সংগীত প্রযোজক হিসেবে আছেন শায়ান চৌধুরী অর্ণব। তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন প্রীতম হাসান, ফুয়াদ, ইমন চৌধুরী ও শুভর মতো তারকা শিল্পীরা।
এনবিএস/ওডে/সি