একের পর এক অশালীন মন্তব্য, ক্ষোভ প্রকাশ সায়ন্তিকার

জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে সব সময় এক্টিভ থাকেন। কিন্তু তার পোস্ট নিয়ে অশালীন মন্তব্য করেন নেটিজেনরা। সেই পোস্টে অশালীন মন্তব্যের জের ধরেই ইনস্টাগ্রামে ক্ষোভ ঝাড়লেন এই অভিনেত্রী। অশালীন মন্তব্যের জন্য দায়ী ব্যক্তির অ্যাকাউন্টের নাম উল্লেখ করে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন সায়ন্তিকা।

শুধুমাত্র একটি অ্যাকাউন্টই নয়, অভিযুক্ত ওই ব্যক্তির একাধিক অ্যাকাউন্টের নাম উল্লেখ করেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনুযায়ী, জনৈক ব্যক্তির নাম শিলাদিত্য। নিজের শেষ ইনস্টাগ্রাম পোস্টে সায়ন্তিকা তার অনুরাগীদের বলেন ওই ব্যক্তির মন্তব্য পড়ে দেখতে। অভিনেত্রীর উল্লেখ করা অ্যাকাউন্টটি এখনও ‘ডিলিটেড’ দেখালেও কিছু মন্তব্য এখনও রয়েছে তার পোস্টে। এত দিন বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেননি সায়ন্তিকা।

ইনস্টাগ্রামে একটি পোস্ট করে সায়ন্তিকা লিখেন, আজ আমি যা কিছু অর্জন করেছি, তার জন্য আমি আমার অনুরাগী ও শুভানুধ্যায়ীদের কাছে কৃতজ্ঞ। পাশাপাশি, নোংরামির বিরুদ্ধে আওয়াজ তোলাও আমার দায়িত্বের মধ্যে পড়ে। মহিলাদের এমন অসম্মান কোনও ভাবেই সহ্য করা যায় না। আপনি কাউকে পছন্দ বা অপছন্দ করতেই পারেন। কিন্তু আর নয়। এ বার আপনার চুপ করা উচিত। সায়ন্তিকার পোস্টে মন্তব্য করেছেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীও। বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করার কথা জানান অভিনেত্রী।

এনবিএস/ওডে/সি

Walton Ads