‘মানুষের সঙ্গে সদয় আচরণ করুন’ অস্কার আয়োজকদের মালালা’র বার্তা

 অস্কারের ঝলমলে সন্ধ্যায় খানিকটা অস্বস্তিতে পড়তে হয় মালালাকে। অস্কারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দর্শকের আসনে বসেছিলেন নোবেল লরিয়েট মালালা ইউসুফ জাই। তখনই উপস্থাপক জিমি কিমেল মজা করে তাকে প্রশ্ন করেন, ‘‘আপনার কি মনে হয় হ্যারি স্টাইল ক্রিস পাইনের উপর থুতু ফেলতে পারেন?’’ একটু অবাক হন মালালা। অস্বস্থিতে পড়ে উত্তর দেন, ‘‘আমি কেবল শান্তির কথা বলি!’’

এরপর তিনি টুইটে অস্কার অনুষ্ঠান সম্পর্কে মন্তব্য করেন, ‘মানুষের সঙ্গে সদয় আচরণ করুন’। অস্কারে খোলামেলা পোশাক পড়েই উপস্থিত হন বেশিরভাগ অভিনেত্রী ও মডেলরা। সেদিক থেকে মালালার পোশাক ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। জিমির কৌতুকে মালালার চারপাশের মানুষ উচ্চ স্বরে হাসির ফোয়ারা বইয়ে দেন। কিন্তু মালালা ছিলেন হাসিমুখে স্থির। মানুষের সাথে সদয় আচরণ করুন, জিমি কিমেলকে ক্রিস পাইনের উপর হ্যারি স্টাইলের থুথু দেওয়া এবং ‘কোকেন বিয়ার’ স্টান্ট নিয়ে কৌতুক করে অস্কারে তালিবান শ্যুটিং সারভাইভারকে ‘হয়রানি’ করার জন্য ‘জাতীয় কলঙ্ক’ হিসাবে চিহ্নিত করার পরে মালালা ইউসুফজাই এধরনের প্রতিক্রিয়া জানান। মিসেস ইউসুফজাইয়ের ডেডপ্যান প্রতিক্রিয়ার পরে, উচ্ছ্বসিত কিমেল জবাব দেন, আপনি কি জানেন, এজন্যই আপনি মালালা এবং অন্য কেউ নন। এটি একটি দুর্দান্ত উত্তর, মালালা। বিজয়ী মালালা, সবাই।'

এর আগে ‘কোকেন বিয়ার’-এর পোশাক পরা একজন অংশগ্রহণকারী আইল থেকে নেমে এসে মিসেস ইউসুফজাইকে বিরক্ত করতে শুরু করে। কিমেল তাকে লক্ষ্য করে বলেন, কোকেন বিয়ার, মালালাকে একা ছেড়ে দাও!

সাধারণত ছিমছাম পোশাকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন মালালা। বেশির ভাগ সময়ে সালোয়ার স্যুট। মাথা ঢাকা থাকে ওড়না দিয়ে। তবে এ বার একেবারে অন্য সাজে ক্যামেরাবন্দি হলেন নোবেলজয়ী!
অস্কার সন্ধ্যায় এই প্রথম দেখা যায় নোবেলজয়ী মালালা ইউসুফজাইকে। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৯৫তম অ্যাকাডেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মালালার সঙ্গী ছিলেন স্বামী অসর মালিক। স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’ ছবিটি মনোনীত হয়েছিল সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবির বিভাগে। এই ছবির প্রযোজক মালালা, আর সেই সূত্র ধরেই এ বছর তাঁর লস অ্যাঞ্জেলেস যাত্রা।

রুপোলি চুমকির কারুকাজ করা ঝলমলে গাউনে সেজেছিলেন মালালা। মাথায় ওড়নার বদলে ছিল হুড। যা আবার ছিল লম্বা ঝুলের সেই গাউনেরই অংশ। ‘কাউল’ নেকলাইনের জন্য গাউনটি দেখতে হয়েছিল অন্য রকম! কানে ঝোলা দুল, হাতে হিরের আংটি ও হিলতলা জুতোর মেলবন্ধনে বেশ নজরে পড়ার মতো হয়েছিল মালালার সাজ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে উপস্থাপক কিমেলের মালালার প্রতি আচরণকে ‘অসম্মানজনক’ বলে নিন্দা জানান। একজন মন্তব্য করেন, জিমি কিমেলকে ভালোবাসি কিন্তু মালালার সাথে তার মিথস্ক্রিয়াটি সবচেয়ে খারাপ এবং সবচেয়ে বেদনাদায়ক জিনিসগুলির মধ্যে একটি।

এনবিএস/ওডে/সি

Walton Ads