গোসল করতে ২৫ লিটার দুধ চাওয়ায় সিনেমা থেকে বাদ

 নির্মাতা অনুরাগ কাশ্যপের আলোচিত সিনেমা ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এ যুক্ত হয়েছিলেন ভোজপুরী সিনেমার অভিনেতা রবি কিষাণ। কিন্তু শুটিং শুরু হওয়ার দুদিন পরই তাকে বাদ দেয়া হয়। কারণ দিনের শুটিং শেষ করে গোসল করতে ২৫ লিটার দুধ চেয়েছিলেন রবি।


মুম্বাইয়ের সান্তাক্রুজের ঘিঞ্জি এলাকার একটি ছোট্ট ঘরে পাঁচ ভাইবোনের সঙ্গে শৈশব কেটেছিলো রবি কিষাণের। তার বাবা ছিলেন একজন দুধ ব্যবসায়ী। তার ব্যবসার টাকাতেই চলতো এতো বড় পরিবার। উত্তরপ্রদেশের বাসিন্দা রবি কিষাণ একটা সময় হয়ে ওঠেন ভোজপুরী সিনেমার বড় তারকা।

অর্থনৈতিক অস্বচ্ছলতায় বড় হলেও তারকা অভিনেতা হওয়ার পর শুটিং সেটে নানা ধরনের অসামঞ্জস্যপূর্ণ দাবি করতেন তিনি। এমনকি তার ব্যবহারেও বেশ সমস্যা ছিল বলে শোনা যায়। তার হাবভাব এমন ছিল যে, তার সঙ্গে কাজ করা দায় হয়ে উঠেছিল প্রযোজকদের। শোনা যায়, রবি গোসলের জন্য ২৫ লিটার দুধ দাবি করতেন। আবার কখনও চাইতেন গোলাপের পাঁপড়ি দেয়া বিছানা! অভিনেতার এই দাবি-দাওয়ার জন্য হাতছাড়া হয়েছে বহু সিনেমা। অনুরাগ কাশ্যপের সিনেমা থেকেও এই একই কারণে বাদ পড়লেও সে কথা অস্বীকার করেন রবি।

একটা সময় ভোজপুরী ইন্ডাস্ট্রিতে তার এমন বায়নার কথা ছড়িয়ে পড়ায় কাজ কমতে থাকে তার। এক সাক্ষাৎকারে সেসব কথা নিজেই স্বিকার করেছেন রবি কিষাণ।

অভিনেতা বলেন, ‘একটা সময় আমার অনেক দাবি-দাওয়া ছিল। নিজেকে অনেক বড় তারকা ভেবে ফেলছিলাম। আসলে আমাকে বোঝানো হয়েছিল যে, বড় বড় চাহিদা না রাখলে অভিনেতা হিসেবে কেউ পাত্তা দেবে না। আমি ভেবেছিলাম ‘২৫ লিটার দুধে স্নান’, এই ধরনের খবর চাউর হলে খ্যাতি বাড়বে। আমি ভুল ছিলাম। আমার সেই ভুল ধারণা ভাঙায় আমার স্ত্রী।’

এনবিএস/ওডে/সি

Walton Ads