‘১৩টি প্রশ্ন’ অনুষ্ঠানে মুখোমুখি পপসঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ

শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনা ও সেহাঙ্গল বিপ্লবের পরিচালনায় তুমুল ‘১৩ টি প্রশ্ন’ জনপ্রিয় অনুষ্ঠানে এবারের অতিথি পপসঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ। এ সময়ের তারকা কন্ঠশিল্পী হাবিব ওয়াহিদের বাবা।

তিনি ১৩ টি প্রশ্নের জবাব দিবেন। জানাবেন তার নানান কথা। সংগীতসহ সমসাময়িক বিষয়ে জানাবেন তার গল্প কথা। কাল ৭ এপ্রিল শুত্রুবার রাত ১০টা ১০ মিনিটে প্রচার হবে ‘১৩টি প্রশ্ন’ অনুষ্ঠানটি।
 চ্যানেল আইতে শুরু হওয়া অনুষ্ঠানটি ইতোমধ্যে জমে উঠেছে। শাহরিয়ার নাজিম জয়ের বুদ্ধিদীপ্ত উপস্থাপনায় তার তীক্ষ্ণ প্রশ্নের মুখোমুখি হচ্ছেন সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার বিশিষ্টজনেরা।

এ অনুষ্ঠানে অংশ নেয়া অতিথিকে ১৩টি প্রশ্ন করা হয় এবং অতিথিরা এই ১৩টি প্রশ্নের উত্তর দেন। আর এ প্রশ্নের মাধ্যমে দর্শকরা জানতে পারেন অতিথির জীবন ও কর্মভিত্তিক নানান বিষয়। সেহাঙ্গল বিপ্লবের পরিচালনায় প্রতিদিন রাত ১০টা ১০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হওয়া এ অনুষ্ঠান।

এনবিএস/ওডে/সি

Walton Ads