‘শকুন্তলাম’ ছবির জন্য কোন শর্তে রাজি হন সামান্থা?

একাধিক বার পিছনোর পরে অবশেষে এপ্রিলে মুক্তি পেয়েছে সামান্থা রুথ প্রভু অভিনীত দক্ষিণী ছবি ‘শকুন্তলাম’। বক্স অফিসে এখনও তেমন সাড়া জাগাতে না পারলেও চর্চায় রয়েছেন সামান্থা নিজে। ছবির জন্য অসম্ভব পরিশ্রম করেছিলেন দক্ষিণী অভিনেত্রী।

শুধু বিরল রোগের সঙ্গে লড়াই নয়, ছবিতে নিজের চরিত্রের জন্য শারীরিক পরিবর্তনের মধ্য দিয়েও যেতে হয়েছে সামান্থাকে। চরিত্রের দরকারে পরেছেন ৩০ কেজির শাড়ি। সেই ভারী শাড়ি পরে প্রায় এক সপ্তাহ ধরে শুটিংও করেছিলেন এই অভিনেত্রী। এমনকি, ছবিতে নিজের চরিত্রের জন্য নিজের সুঠাম শারীরিক গঠনকেও জলাঞ্জলি দিতে হয়েছিল তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন ছবির পরিচালক গুণশেখর।

দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজের মাধ্যমে বলিউডে পা রাখেন সামান্থা। ওই সিরিজ়ে নিজের চরিত্রের জন্য প্রচুর শারীরিক পরিশ্রম করে দেহ গঠন করেছিলেন সামান্থা। বাইসেপ থেকে অ্যাবস, বাদ রাখেননি কিছুই। ‘শকুন্তলাম’ ছবির জন্য ওই বাইসেপ ও অ্যাবসকেই জলাঞ্জলি দেওয়ার নির্দেশ পেয়েছিলেন অভিনেত্রী।

ছবির পরিচালক গুণশেখর বলেন, ছবি করার আগে আমি সামান্থাকে জানিয়েছিলাম যে, চরিত্রের জন্য ওকে শারীরিক গঠন কিছুটা বদলাতে হবে। সেই কারণে সামান্থা আমার কাছ থেকে কিছুটা সময় চেয়েছিলেন। গুণশেখর আরও বলেন, ‘আমার ছবির জন্য, ‘শকুন্তলাম’এর জন্য আমি অন্য কোনও অভিনেত্রীর কথা ভাবিনি। সামান্থাই আমার প্রথম ও শেষ পছন্দ ছিলেন।

এনবিএস/ওডে/সি

Walton Ads