নির্ধারিত হলো কান উৎসবের টিকিটের মূল্য ও ড্রেস কোড

আগামী ১৬ মে থেকে ফ্রান্সের ফ্রেঞ্চ রিভেরার রিসোর্ট শহর কানে বসবে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৬তম আসর। জমকালো আয়োজনেই এদিন মেলা বসবে নামীদামি সব তারকাদের। উৎসবে আকর্ষণীয় সব সাজ-পোশাকে নিজেদেরকে মেলে ধরবেন তারকারা। ইতোমধ্যে কান উৎসবের টিকিটের মূল্য ও ড্রেস কোড নির্ধারণ করেছেন উৎসবটির কর্তৃপক্ষরা। 

এ উৎসবে যারা আমন্ত্রণ পেয়েছেন তারা উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে টিকিট সংগ্রহ করতে পারেন। আর যারা উৎসবে বিনামূল্যে যেতে চান তারা প্রতিদিন সন্ধ্যায় ৯টা ৩০ মিনিট থেকে সিনেমা ডি লা প্লাজ ওয়েবপেজে ওপেন-এয়ার স্ক্রীনিং উপভোগ করতে পারেন।

জানা গেছে, ওয়েবসাইট ভিআইপি কন্সিয়ার অনুযায়ী চলতি বছর প্রতি টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া উৎসবে আগতদের জন্যও পোশাক কোড নির্ধারণ করা হয়েছে। এবার উৎসবে আগত সেলিব্রিটিদের মধ্যে পুরুষদের জন্য নির্ধারণ করা হয়েছে একটি ডিনার জ্যাকেট বা কমপ্লিট স্যুট। 

অন্যদিকে, নারীদের জন্য নির্ধারণ করা হয়েছে সান্ধ্য পোশাক। এ দিন নারীরা নিজেদের মতো করে ড্রেসআপ করতে পারে। সেজন্য কিছু অন্যান্য পোশাক ও নির্ধারণ করা হয়েছে। অন্যান্য পোশাকের মধ্যে রয়েছে কালো ট্রাউজার্সসহ একটি ড্রেসি টপ, কালো পোশাক বা একটি গাঢ় ট্রাউজার স্যুট।

এনবিএস/ওডে/সি

Walton Ads