কেঁদে ফেললেন বুবলী

শাকিব খানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে কদিন ধরে আবারও সামাজিক মাধ্যমে আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এরই মধ্যে মা দিবস উপলক্ষে ১৩ মে (শনিবার) এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেখানে মাকে নিয়ে কথা বলতে গিয়ে অঝরে কেঁদে ফেললেন এই অভিনেত্রী।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বুবলী বলেন, ‘আমার মাকে নিয়ে বলতে গেলে, আমি প্রচুর ইমোশনাল হয়ে যাই। কোনো দিন বলা হয়নি, মা তোমাকে অনেক ভালোবাসি আমি।’ এ কথা বলতে বলতেই কেদে দেন অভিনেত্রী। এরপর চোখের পানি সামলে তিনি বলেন, ‘আমার জীবনের সব থেকে বড় পাওয়া যে, মা বেঁচে থাকা অবস্থায় আমি আমার মাকে সম্মানিত করতে পেরেছি। আমার মা অনেক অসুস্থ। উনি আমার অক্সিজেন। আমি কখনো ভাবতে পারি না, আমি থাকা অবস্থায় আমার মা নেই। কখনো চিন্তা করলে আমি খুব ইমোশনাল হয়ে যাই।’

বুবলী আরও বলেন, ‘আমরা হয়তো কাজ করি, ব্যস্ত থাকি। মায়ের জন্য সময় বের করতে পারি না। খোঁজও নিতে পারি না, মা তুমি কেমন আছ? মিস করি কিন্তু হয়তো বলতে পারিনা।’

এনবিএস/ওডে/সি

Walton Ads