বোনকে খুঁজে পেতে ফেসবুক লাইভে ফারিন
শুক্রবার ৯ জুন হঠাৎ করেই ফেসবুক থেকে লাইভে আসেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। তাকে বেশ অগোছালো ও এলোমেলো দেখা যায় এই লাইভে। শুরুতে নির্মাণাধীন এক রাস্তায় তিনি কিছু একটা খুঁজছেন বলে মনে হয়েছে। এরপর লাইভেই জানান তিনি তার বোনকে খুঁজছেন।
ফারিনের এই লাইভ নেট দুনিয়ায় খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্সেও দর্শকরা ফারিন ও তার বোন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। কেউ কেউ তার বোন সম্পর্কে বিস্তারিত জানতে চান, কেউ কেউ আবার জানতে চান এটি নতুন কোনো কন্টেন্টের প্রোমোশন কী না! তবে ফারিন এসব কোনো প্রশ্নেরই উত্তর দেননি সেসময়।
তবে পরের দিন শনিবার ১০ জুন ফারিন তার ফেসবুক স্ট্যাটাসে কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি লেখেন, ‘আমার বোনকে কি সত্যিই খুঁজে পাব?’ এই বাক্যটির পরই তিনি লেখেন, ‘এই ঈদে আসছে ‘নিকষ’ দীপ্ত প্লে’তে।’ এতেই পরিষ্কার হয় অভিনেত্রীর বোনকে খোঁজাটা আসলে ‘নিকষ’নামের নতুন কন্টেন্টের প্রোমোশনের অংশ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি