ইলিয়ানার সন্তান জন্মের পর প্রকাশ্যে এলো বাবার পরিচয়
অন্তঃসত্ত্বা অবস্থায় গর্ভস্থ সন্তানের পিতৃপরিচয় গোপন রেখেছিলেন ইলিয়ানা। ছেলের জন্মের পরই প্রকাশ্যে এলো অভিনেত্রীর সন্তানের বাবার পরিচয়।
শনিবার রাতে সুখবর দিয়েছেন ইলিয়ানা ডি’ক্রুজ। ১ অগস্ট পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। নাম রেখেছেন কোয়া ফিনিক্স ডোলান। অনেকেই ভেবেছিলেন, সিঙ্গল মাদার হিসেবে সন্তানকে বড় করবেন। তবে ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরই পরিষ্কার সবটা। ছেলেকে দিলেন বাবার পদবি। আসলে অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করার দু’সপ্তাহ আগেই বিয়ে সারেন অভিনেত্রী। যদিও বিষয়টি ঘটেছিল খুব চুপিসারে।
অনেকেরই উৎসাহ ছিল অভিনেত্রীর সন্তানের পিতৃপরিচয় নিয়ে। গর্ভাবস্থার শেষ পর্যায়ে এসে প্রকাশ্যে আনেন তার স্বামীকে। যদিও তখন তার পরিচয় ছিল ইলিয়ানার প্রেমিক হিসেবে। তবে এখন জানা গেলো ইলিয়ানা আসলে বিবাহিত।
চলতি বছর ১৩ মে বিয়ে করেন অভিনেত্রী। এবং গর্ভবস্থার প্রতিটি পর্যায়ে যিনি সর্বক্ষণ তাকে আগলে রেখেছিলেন, তিনি ইলিয়ানার প্রেমিক নন, অভিনেত্রীর স্বামী। নাম মাইকেল ডোলান। সূত্রের খবর অনযায়ী খ্রিস্টীয় আচার মেনেই বিয়ে হয় তাদের। তবে কোথায় হয়েছে তাদের বিয়ে, কী করেন অভিনেত্রীর স্বামী এখনও এসব কিছু প্রকাশ করেননি ইলিয়ানা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি