কাকে বিয়ে করছেন ‘হাবু ভাই’!

বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ছোট পর্দার আলোচিত অভিনেতা চাষী আলম। যিনি ইউটিউব ভিত্তিক ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয় করে ‘হাবু নামেই পরিচিতি পেয়েছেন। এখন অবশ্য তাকে আসল নামের তুলনায় হাবু নামেই বেশি চেনেন ভক্তরা। 

জানা গেছে, পারিবারিক আয়োজনে শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তবে কাকে বিয়ে করছেন প্রশ্নের উত্তরে আমাদের সময় ডট কমকে চাষী আলম জানান, পাত্রীর নাম তুলতুল। তিনি ঢাকার স্থায়ী বাসিন্দা। তিনি ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়াশোনা করছেন।

চাষী আলম বলেন, পরিবারের পছন্দেই আমাদের বিয়েটা হচ্ছে। কিছুদিন আগে পরিবার থেকে মেয়ে দেখা হয়েছিল। আমাদের সকলেরই পছন্দ হয়েছে মেয়ে। কিন্তু একটু সময় নিয়ে বিয়েটা করার কথা ছিল। আমি অফিসের কাজে কক্সবাজার ছিলাম। এর মাঝে আমার চাচি, মা ও বড় বোন মিলে বিয়ের দিন ঠিক করে ফেলেন। তাদের কথা, দেরি হলে নাকি আমি আর বিয়ে করব না। কী আর করা।’

তিনি বলেন, ‘বিয়ের পর স্ত্রীকে নিয়ে হানিমুনে ইউরোপ যাওয়ার ইচ্ছে আছে। তার আগে আমার হাতে কিছু কাজ রয়েছে। সেগুলো সম্পন্ন করেই হানিমুনে যাবো।’

এর আগে বৃহস্পতিবার (২৪ আগস্ট) সম্পন্ন হয়েছে চাষী আলমের গায়ে হলুদের অনুষ্ঠান। গায়ে হলুদের আসরে উপস্থিত ছিলেন আত্মীয়, পরিবারের সদস্য এবং কাছের কয়েকজন বন্ধু।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads