জাজ পারেনি, মামুনের হাত ধরে বাংলাদেশে ‘মানুষ’

 ২৪ নভেম্বর ভারতে মুক্তি পেয়েছে বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দারের সিনেমা ‘মানুষ’। জিৎ প্রযোজিত ও অভিনীত ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিমও। ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও ছবিটি মুক্তির পরিকল্পনা করেছিল জাজ মাল্টিমিডিয়া। তবে সেসময় মন্ত্রণালয় অনুমতি দেয়নি।

 অবশেষে মিলেছে অনুমতি, তবে জাজ মাল্টিমিডিয়া সে অনুমতি পায়নি। পেয়েছে অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। সে হিসেবে মামুনের হাত ধরেই ছবিটি আসছে বাংলাদেশে। ১৫ ডিসেম্বর (শুক্রবার) বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন এই ছবির নির্মাতা।

সঞ্জয় সমদ্দার বলেন, অবশেষে আমার ইচ্ছা পূরণ হচ্ছে। এটি আমার প্রথম ছবি। চেয়েছিলাম দুই দেশের দর্শক ছবিটি একসঙ্গে উপভোগ করুক। তিন সপ্তাহ পরে হলেও আমার দেশের মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে পাবে। আশা করছি, ভালো সাড়াও পাব।
এর আগে, মন্ত্রনালয়ের অনুমতি না পেয়ে এক সময়ের প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বিস্ফোরক অভিযোগ তোলে। জাজের পক্ষ থেকে বলা হয়, চলচ্চিত্রের সকলে অবগত হয়েছে যে, শুধু একটি বিশেষ সিন্ডিকেটকেই ভারতীয় চলচ্চিত্র আমদানি করতে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে। আর অন্য কেউ যাতে ভারতীয় চলচ্চিত্র আমদানি না করতে পারে, সেই ব্যবস্থা নেয়া হচ্ছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads