মা দিবসে মেয়েকে সামনে আনলেন পরীমণি
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির জীবনের নতুন খবর হল কন্যা সন্তান দত্তক নিয়েছেন তিনি। কন্যা সন্তানের মা হওয়ার বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী নিজেই। নায়িকা তার মেয়ের নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম।
এবার মা দিবসে (১২ মে) দুই সন্তানের ভিডিও প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার এই নায়িকা। নয় সেকেন্ডের ভিডিও শেয়ার করে পরীমণি ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি মাদার্সডে টু মি। আমার জীবনের একান্ত নিজের দুজন মানুষ। আমার বাচ্চারা তোমরা আমার চোখ জুড়ে থাকো। আমার বুক জুড়ে থাকো। আমি তোমাদের অনেক ভালোবাসি।’
ভিডিও বার্তায় দেখা গেছে পরীর ছেলে পুণ্য ছোট বোনকে আদর করছে। যদিও মেয়ের মুখ ভালোভাবে দেখাননি পরী। বোঝাই যাচ্ছে বেশ ঘটা করেই মেয়েকে দেখাবেন এই অভিনেত্রী।
ছেলের জন্মের পর দীর্ঘদিনের কাজ থেকে বিরতিতে ছিলেন পরীমণি। গেল বছরের শেষ দিকে আবারও কাজে ফিরেছেন। আর ফিরেই একের পর এক কাজ করছেন তিনি। বর্তমানে দুই বাংলাতেই সমান তালে ব্যস্ত অভিনেত্রী। সম্প্রতি ওটিটিতেও পা রেখেছেন পরীমণি। ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ অভিনয় করছেন তিনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি