বক্স অফিসে সাম্প্রতিক কিছু ছবিতে সাফল্য না পেলেও কঙ্গনা রানাওয়াতের অভিনয় প্রতিভা অপ্রশংসিত নয়। এবার তিনি আবার বড় পর্দায় ফিরছেন। সূত্রের খবর, ‘কুইন ২’-এর শুটিং শুরু হচ্ছে আগামী নভেম্বর থেকে, ভারত ও লন্ডনে।
এছাড়াও ‘তনু ওয়েড্স মনু রিটার্ন্স’-এর তৃতীয় কিস্তির কাজও পরিকল্পনায় রয়েছে, যা ২০২৬ সালে শুরু হবে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে সাংসদ হয়েছিলেন কঙ্গনা, তবে এক বছরের মধ্যেই রাজনীতির জটিলতা থেকে কিছুটা বিরক্তি প্রকাশ করেছিলেন। এবার পর্দায় ফেরার ইঙ্গিত দিয়ে তিনি ফের চলচ্চিত্রের প্রেমিকদের হৃদয় ছুঁতে চলেছেন।