বলিউডে ৪০ বছরের অভিজ্ঞতা ও ২০ বছরের শীর্ষ রাজত্বের মালিক, বহু সুপারহিট ছবির নায়িকা মালা সিনহা এক সময় ছিলেন দর্শকপ্রিয়তম অভিনেত্রী। গুরু দত্ত, অশোক কুমার, দিলীপ কুমার, রাজকুমার, মনোজ কুমার, রাজেশ খান্না থেকে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন তিনি।

কিন্তু তার ক্যারিয়ার যেন উল্কাপিণ্ডের মতো উত্থান ও পতনের গল্পে পরিণত হয়। মালা সিনহা ছিলেন অত্যন্ত কৃপণ; কোটি কোটি টাকা আয় হলেও নিজেই ঘরের কাজ করতেন, চাকরিও রাখতেন না।

ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, ১৯৭৮ সালে মালা সিনহার সিনেমার ক্যারিয়ার মধ্যগগণে ছিল। হঠাৎ আয়কর দপ্তরের কর্মকর্তারা তার বাড়িতে হানা দেন। বাথরুম থেকে উদ্ধার হয় ১২ লাখ টাকা, যা তখনকার দিনে বিরাট অঙ্কের টাকা। অভিনেত্রী তার হিসাব দিতে ব্যর্থ হন।

বিনোদন দুনিয়ায় এই ঘটনা হইচই ফেলে দেয়। আদালতে দাঁড়িয়ে মালা সিনহা চিৎকার করে বলেছিলেন, “সব টাকা দেহ ব্যবসা করে কামিয়েছি!”— যা শুনে বিচারক ও উপস্থিত সবাই হতবাক হয়ে যান।

শোনা যায়, তার বাবা ও আইনজীবী এই মিথ্যা গল্প বলার পরামর্শ দিয়েছিলেন, আর মালা তা মেনে নিয়েছিলেন, ভেবেছিলেন এভাবেই হয়তো মুক্তি মিলবে।

তবে শেষ রক্ষা হয়নি। তাকে মোটামুটি বড় জরিমানা দিতে হয়, এবং মুহূর্তের মধ্যে তার ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। ধীরে ধীরে চলচ্চিত্রে কাজের সংখ্যা কমতে থাকে। এই ঘটনা আজও বলিউড অঙ্গনে আলোচিত।

 

Walton Ads