বলিউডের সুপারস্টার গায়ক কুমার শানু, যিনি প্রায় ২১,০০০ গান গেয়েছেন এবং একদিনে ২৮টি গান রেকর্ড করে বিশ্বরেকর্ড করেছেন, তার মোহনীয় সুরে পাগল হয়ে একসময় প্রেমে হাবুডুবু খেতেন অসংখ্য ভক্ত।

তবে শুধু নারী ভক্তরাই নয়, বলিউডের কিছু অভিনেত্রীও তার প্রেমে পড়েছিলেন। এর মধ্যে অন্যতম অভিনেত্রী কুনিকা সদানন্দ। কুমার শানু ও কণিকার সম্পর্ক নিয়ে বলিউডে বহুবার জল্পনা ও আলোচনা হয়েছে।

এবার সেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন কণিকার ছেলে আয়ান। সিদ্ধার্থ কাননের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন,

“আমি সেই সম্পর্কের অনেক পরে জন্মেছি। শানুকে কখনও সামনাসামনি দেখিনি। কিন্তু মা এখনও তার শিল্পীসত্তাকে শ্রদ্ধা করেন। এটা প্রেম নয়, এটা শিল্পের প্রতি গভীর সম্মান।”

আয়ন আরও বলেন,

“মা কখনও আবেগে অন্ধ হন না। এটা অহংকার নয়, এটা তার আত্মসম্মানের প্রতিফলন। আমি যখন গুগলে তার নাম খুঁজি, মা বলেন, তিনি আমার জীবনে এক সময় খুব গুরুত্বপূর্ণ ছিলেন। আমি তাকে আত্মার সঙ্গী মনে করতাম। প্রত্যেকের জীবনে একবার এমন ভালোবাসা হওয়া উচিত। কিন্তু সেটা ছিল বিষাক্ত—খুবই, খুবই বিষাক্ত।”

কণিকা আগে জানিয়েছিলেন, এই সম্পর্ক গোপন রাখা হয়েছিল, কারণ তিনি শানুর বৈবাহিক অবস্থার প্রতি সম্মান রেখেছিলেন। আয়ান বলেন,

“সম্পর্কটি যন্ত্রণাদায়ক হলেও, তা আমাদের জীবনে গভীর ছাপ রেখে গেছে। আমরা সেই ছায়া থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছি।”

এই মন্তব্যে স্পষ্ট হয়েছে, বলিউডের এই আলোচিত প্রেমের গল্প শুধু রোমান্স নয়, বরং যন্ত্রণার এবং গভীর জীবনের পাঠও বয়ে এনেছে।

 

Walton Ads